প্রতিটি বাবা–মায়ের কাছেই তাদের সন্তানের জন্মদিনটি হল একটি বিশেষ অনুষ্ঠান।তারা চান এমন এক আনন্দে ভরা উত্তেজনাপূর্ণময় বার্থডে পার্টির আয়োজন করতে যা সম্ভবত তাদের সন্তানের মুখে একটা বড় হাসি নিয়ে আসবে এবং তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখবে।
বাচ্চাদের বার্থডে পার্টির আইডিয়াগুলি
আপনার বাচ্চা অনেকদিন যাবৎ মনে রাখতে পারে এমন একটা বার্থডে পার্টি তার জন্য আয়োজন করার ক্ষেত্রে খুব বেশি ব্যায়বহুল বিকল্পগুলির খোঁজ আপনার করার দরকার নেই।বাড়িতেই উদ্যাপিত বাচ্চাদের খুব সাধারণ বার্থডে পার্টিগুলিও কিন্তু দারুণ আনন্দের এবং উত্তেজনাপূর্ণময় হয়ে উঠতে পারে।
আট বছর বয়সীদের জন্য
এই বয়সের বাচ্চাদের সাথে, তাদের এন্টারটেইন করা কিছুটা চ্যালেঞ্জজনক হতে পারে। আপনাকে হয়ত আরও নতুন কিছু গেম এবং থিমগুলির কথা ভাবতে হতে পারে। ৮ বছর বয়সী বাচ্চারা আরও জটিল নির্দেশাবলী এবং নিয়মগুলি বুঝতে পারে।বাচ্চাদের জন্মদিনের পার্টির ডেকরেশনেরর আইডিয়াগুলি নির্বাচিত থিম অনুসারে হতে পারে এবং আপনি এটির খুব বেশি উপরে যেতে নাও পারেন।আপনার ৮ বছর বয়সী সন্তানের জন্য একটা জন্মদিন পার্টি আয়োজন করার সময় আপনি নিম্নলিখিত আইডিয়াগুলি ভাবতে পারেনঃ
১. টিম স্পোর্টস
আপনি বাচ্চাদের জন্য তিন পায়ে দৌড়, রিলে দৌড়, কানামাছি, চামচ–গুলি প্রতিযোগিতা ইত্যাদির মতো টিম গেমগুলির আয়োজন করতে পারেন।

২.ম্যাড সাইন্স পার্টি
বিজ্ঞানের সহজ পরীক্ষা–নিরীক্ষাগুলি প্রদর্শন করতে এবং বাচ্চাদের হাতে–কলমে কিছু ডিআইওয়াই প্রোজেক্ট বা নিজে নিজে চেষ্টা করার কৌশলগুলি শিখিয়ে দেওয়ার জন্য একজন পেশাদারকে আপনি ভাড়া করে আনতে পারেন।

৩.চেরার্ডস বা হেঁয়ালি
এই খেলায় কোনও একটা সিনেমা, অ্যাকশন বা শব্দের মতো কোনও থিম অনুসরণ করা ভাল।আপনি বাচ্চাদের দুটি দলে ভাগ করতে পারেন। একটি দলকে শব্দটি মঞ্চস্থ করতে হবে এবং অন্য গ্রুপকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি সঠিকভাবে অনুমান করতে হবে।
৪.সারা রাতের পার্টি
এখানে আপনি বাচ্চাদের জন্য একটা সারা রাতের পার্টির ব্যবস্থা করতে পারেন যেখানে খুদে অতিথিদের আমন্ত্রণ জানানো হবে সারা রাত ব্যাপী থেকে হৈচৈ করে মজা করার জন্য।বাচ্চারা সারা রাত ধরে নানা ধরনের খেলাধূলা করে, সিনেমা দেখে অথবা খুব সাধারণভাবে গল্পগুজব করেই জেগে থাকতে পারে।

৫.মেমোরি গেম বা মনে রাখার খেলা
এই বয়সী বাচ্চাদের স্মৃতিশক্তি ভাল হয়।আপনি নানা ধরনের আকর্ষণীয় মেমরি গেমগুলি তৈরি করতে পারেন যেখানে পার্টির শুরুতে বাচ্চাদের নির্দিষ্ট কিছু জিনিস দেখানো হয়।এবং পরে আপনি সেই জিনিসগুলিই তাদের মনে করে বলতে বলুন।

প্রথমেই পার্টির জন্য একটা বাজেট পরিকল্পনা করাটা জরুরি।আপনার সন্তানের জন্মদিনের পার্টির জন্য একটা থিম বাছাই করা, সেই পার্টির অন্যান্য বিষয়গুলির ব্যাপারে, যেমন পার্টির লোকেশন, নিমন্ত্রণ, খাবারের মেনু এবং মজায় ভরা পার্টি গেমগুলির সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে তোলে।খুব বেশি ব্যয় না করেও সৃজনশীল এবং কল্পনাপ্রসূত হয়ে উপভোগযোগ্য পার্টি গেমগুলি, সুন্দর আমন্ত্রণ বার্তা এবং তার ডেকরেশনগুলি তৈরি করা সম্ভব।

0 Comments