
প্রতিটি বাবা–মায়ের কাছেই তাদের সন্তানের জন্মদিনটি হল একটি বিশেষ অনুষ্ঠান।তারা চান এমন এক আনন্দে ভরা উত্তেজনাপূর্ণময় বার্থডে পার্টির আয়োজন করতে যা সম্ভবত তাদের সন্তানের মুখে একটা বড় হাসি নিয়ে আসবে এবং তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখবে।

বাচ্চাদের বার্থডে পার্টির আইডিয়াগুলি
আপনার বাচ্চা অনেকদিন যাবৎ মনে রাখতে পারে এমন একটা বার্থডে পার্টি তার জন্য আয়োজন করার ক্ষেত্রে খুব বেশি ব্যায়বহুল বিকল্পগুলির খোঁজ আপনার করার দরকার নেই।বাড়িতেই উদ্যাপিত বাচ্চাদের খুব সাধারণ বার্থডে পার্টিগুলিও কিন্তু দারুণ আনন্দের এবং উত্তেজনাপূর্ণময় হয়ে উঠতে পারে।
সাত বছর বয়সীদের জন্য
একটা ৭ বছরের বাচ্চার জন্মদিনের পার্টির জন্য হয়ত আপনার কাছে কয়েকটি নির্দিষ্ট আইডিয়া থেকে থাকতে পারে।এই পর্যায়ে, বাচ্চাদের ক্ষেত্রে লিঙ্গভেদে পার্টির আইডিয়াগুলি নির্ধারণ করতে চাওয়াটা বেশ স্বাভাবিক যেমন সমস্ত ছেলেদের একটা দল বা সমস্ত মেয়েদের একটা দল।আপনার ৭ বছর বয়সী সন্তানের জন্য একটা জন্মদিন পার্টি আয়োজন করার সময় আপনি নিম্নলিখিত আইডিয়াগুলি ভাবতে পারেনঃ
১. ক্লাসিক পার্টি গেমস
আপনি বাচ্চাদের জন্য মিউজিকাল চেয়ার, হেঁয়ালি, টুইস্টার, রিং টস, ফ্রিজ ডান্সিং, টেলিফোন গেমগুলির মতো ক্লাসিক পার্টি গেমগুলির ব্যবস্থা করতে পারেন।একটা 7 বছরের ছেলের জন্মদিনের পার্টিতে হ্যারি পটারের মতো জনপ্রিয় সিরিজ বা সুপারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যানের মতো সুপারহিরোর উপর ভিত্তি করে কিছু আইডিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে।

২.মাছ ধরার অনুরূপে পুরস্কারগুলি শিকার করা
রঙিন মার্কার, নতুন ধরনের ইরেজার, ছোট নোটপ্যাডের মতো ছোট ছোট পুরস্কারগুলি সংগ্রহ করুন এবং সেগুলিকে বড় বড় পেপার ক্লিপে আটকে দিন।এবার আপনি এই সমস্ত পুরষ্কারগুলি একটি “মাছের পুকুরে” রাখতে পারেন যা একটি বড় বাক্স বা এমনকি একটি কম্বল হতে পারে।প্রতিটি শিশুকে একটি করে ফিশিং রড দিন যার সুতোর শেষ প্রান্তে একটি চুম্বক লাগানো থাকবে।শিশুরা উৎসাহের সাথে তাদের পুরস্কারগুলো সংগ্রহের জন্য মাছ ধরা বা শিকারের মতো করে সেগুলিকেও টোপ ফেলে ধরতে ব্যস্ত হয়ে পড়বে।

৩.রাখাল বালক পার্টি
ইপ্সিত পোস্টারগুলোর সাথে আপনি সৃজনশীল হয়ে উঠতে পারেন।পার্টিতে বাচ্চাদের ব্যস্ত রাখার সাথে খুশি করার জন্য আয়োজন করতে পারেন হর্স রাইডিং রেস, বেলুন স্ট্যাম্পড, খেলনা গবাদি পশু–পাখির গলায় টস করে দড়ির ফাঁস পরানো, গবাদি পশু চড়ানো ইত্যাদির মতো গেম।আর এজাতীয় পার্টিতে বাচ্চারা রাখাল বালকের টুপি, কপালে ফেট্টি এবং বুটগুলি পরে মানানসই একটা বেশভূষা করতে পারে।

৪.হুলা–হুপলা পার্টি
বাচ্চারা হুলা হুপস স্পিনিং মজার সাথে আশ্চর্যজনকভাবে উপভোগ করতে পারে। আপনি বাচ্চাদের মধ্যে সর্বাধিক সময়ের জন্য কে হুলা হুপটিকে ঘোরাতে পারে–এ জাতীয় একটা প্রতিযোগীতার আয়োজন করতে পারেন।

৫.জড়িয়ে জড়িয়ে মমি মমি খেলা
এই খেলাটা বাচ্চাদের কাছে খুবই মজাদার হয়ে উঠতে পারে।আপনাকে বাচ্চাদের দুটি দলে ভাগ করে দিতে হবে।তারপর কে সবার আগে টয়লেট পেপার দিয়ে তাদের নির্বাচিত “মমি” কে মোড়ানো শেষ করতে পারে তা দেখতে একে অপরের সাথে প্রতিযোগিতা করান।

সুতরাং ্উপরোক্ত আইডিয়াগুলো ৭ বছর বয়সী ছেলেমেয়েদের জন্মদিন পালনের জন্য খুবই মজাদার, আনন্দকর ও আকর্ষনীয় বলে আমার মনে হয়। এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ছোট্ট সোনামনির জন্মদিন পালন করতে পারেন।

0 Comments