প্রতিটি বাবামায়ের কাছেই তাদের সন্তানের জন্মদিনটি হল একটি বিশেষ অনুষ্ঠান।তারা চান এমন এক আনন্দে ভরা উত্তেজনাপূর্ণময় বার্থডে পার্টির আয়োজন করতে যা সম্ভবত তাদের সন্তানের মুখে একটা বড় হাসি নিয়ে আসবে এবং তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখবে।

বাচ্চাদের বার্থডে পার্টির আইডিয়াগুলি

আপনার বাচ্চা অনেকদিন যাবৎ মনে রাখতে পারে এমন একটা বার্থডে পার্টি তার জন্য আয়োজন করার ক্ষেত্রে খুব বেশি ব্যায়বহুল বিকল্পগুলির খোঁজ আপনার করার দরকার নেই।বাড়িতেই উদ্‌যাপিত বাচ্চাদের খুব সাধারণ বার্থডে পার্টিগুলিও কিন্তু দারুণ আনন্দের এবং উত্তেজনাপূর্ণময় হয়ে উঠতে পারে।

 ছয় বছর বয়সীদের জন্য

আপনার ৬ বছর বয়সী সন্তানের জন্য একটা জন্মদিন পার্টি আয়োজন করার সময় আপনি নিম্নলিখিত আইডিয়াগুলি ভাবতে পারেনঃ

১. স্পোর্টস থিমে পার্টি

খুদে অতিথিরা তাদের পছন্দসই স্পোর্টস গিয়ারে বা তাদের পছন্দের স্পোর্টস স্টারের মতো পোশাক পরতে পারে। বাচ্চারা আনন্দের সাথে রেসিংমিনি গল্ফমার্শম্যালোস ফুটবলক্রোকেটের মতো ক্রীড়া ক্রিয়ায় লিপ্ত হতে পারে অথবা আবার এমনকি আপনি কোনও বাধা ডিঙ্গানো দৌড়ধরনের খেলায় কার্ডবোর্ডের বাক্সগুলিও ব্যবহার করতে পারেন।

২.ডিস্কো পার্টি

আপনি নানা ধরনের জনপ্রিয় গানগুলি চালিয়ে দিতে পারেন এবং বাচ্চাদের তার তালে নিজেদের মতো করে স্বাধীনভাবে অবাধে নাচতে দিন।

৩. ড্রাগন পার্টি

বাচ্চারা ড্রাগনরাজকুমারির গাউন এবং তলোয়ারের সাথে রাজার পোশাক পরে কিছু চরিত্রের অভিনয় করে পার্টিতে তাদের এক একটি বিশেষ ভূমিকা রাখতে পারে।

৫.মুভি বা চলচ্চিত্রের থিমে পার্টি

পার্টিতে আপনি বাচ্চাদের জন্য তাদের প্রিয় চলচ্চিত্র স্ক্রীনে দেখানোর আয়োজন করে সিনেমা থিয়েটারের একটা অভিজ্ঞতা পাওয়ার সুযোগ এনে দিতে পারেন।এ ধরনের আয়োজিত মুভি থিয়েটারে আপনি প্রতিটি বাচ্চাকে স্ন্যাক্সের বাক্স সরবরাহ করতে পারেন যা তারা সিনেমাটি দেখার সময় উপভোগ করতে পারবে।

৫. স্ক্যাভেনজার হান্ট

বাচ্চাদের জন্য একটি স্ক্যাভেনজার হান্ট খুব রোমাঞ্চকর হতে পারে। আপনি যে জিনিসগুলি লুকিয়ে রাখবেন সেদিকে মনোযোগ দিন।কিছু হেঁয়ালি ক্লু তৈরির চেষ্টা করুন যেমন আপনি কোনও বোতলে কবিতা আকারে বার্তাটি রাখতে পারেন।বাচ্চাদের  কয়েকটি দলে ভাগ করুন এবং তাদের সমাহিত ধন খুঁজে পাওয়ার জন্য প্রত্যেককে তার অপরজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করান।

   সুতরাং ্উপরোক্ত আইডিয়াগুলো ৬ বছর বয়সী ছেলেমেয়েদের জন্মদিন পালনের জন্য খুবই মজাদার, আনন্দকর ও আকর্ষনীয় বলে আমার মনে হয়। এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ছোট্ট সোনামনির  জন্মদিন পালন করতে পারেন।














কয়েকটি দলে ভাগ করুন এবং তাদের সমাহিত ধন খুঁজে পাওয়ার জন্য প্রত্যেককে তার অপরজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করান।