প্রতিটি বাবামায়ের কাছেই তাদের সন্তানের জন্মদিনটি হল একটি বিশেষ অনুষ্ঠান।তারা চান এমন এক আনন্দে ভরা উত্তেজনাপূর্ণময় বার্থডে পার্টির আয়োজন করতে যা সম্ভবত তাদের সন্তানের মুখে একটা বড় হাসি নিয়ে আসবে এবং তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখবে।

বাচ্চাদের বার্থডে পার্টির আইডিয়াগুলি

আপনার বাচ্চা অনেকদিন যাবৎ মনে রাখতে পারে এমন একটা বার্থডে পার্টি তার জন্য আয়োজন করার ক্ষেত্রে খুব বেশি ব্যায়বহুল বিকল্পগুলির খোঁজ আপনার করার দরকার নেই।বাড়িতেই উদ্‌যাপিত বাচ্চাদের খুব সাধারণ বার্থডে পার্টিগুলিও কিন্তু দারুণ আনন্দের এবং উত্তেজনাপূর্ণময় হয়ে উঠতে পারে।

 তিন বছর বয়সীদের জন্য

৩ বছর বয়সী শিশুদের জন্য টান টান করা উত্তেজনার কিছু পার্টি আইডিয়া নিচেরগুলি হতে পারেঃ

আপনার বছর তিনেকের ছোট্টটির জন্য একটা জন্মদিন পার্টি আয়োজন করার সময় আপনি নিম্নলিখিত আইডিয়াগুলি ভাবতে পারেনঃ

১.জঙ্গল থিমে

জঙ্গল থিমে একটা জন্মদিনের পার্টি বাচ্চাদের কাছে সর্বদাই হিট হয়।পার্টিতে বিভিন্ন পশুপাখির বেশে আপনি বাচ্চাদের আসতে বলতে পারেন।তাদের জন্য আয়োজিত খাবারগুলিতে নানা ধরনের পশুপাখির শেপ দিতে পারেন এমনকি পরিবেশটিকে আরও মানানসই করে তোলার জন্য আপনি হলটিকে একটা ছোট্ট চিড়িয়াখানার মত করে ডেকরেশন করতে পারেন।আবার বাচ্চাদের মুখে পরার জন্য বিভিন্ন পশুপখির আদলে কাগজে মুখোশও তাদের মধ্যে বিলি করতে পারেন।


২.একটা পাপেট শো কিম্বা ম্যাজিক শোএর আয়জন

বাচ্চাদের জন্য একটা শো এর আয়োজন করতে আপনি কোনও জোকার অথবা স্থানীয় কোনও ম্যাজিসিয়ান ভাড়া করার কথা বিবেচনা করতে পারেন।এ ব্যাপারে একটা পাপেট শো বা পুতুল নাচের আয়োজন বাচ্চাদের কাছে ভীষণ মাত্রায় মজাদার ও জনপ্রিয় হয়ে উঠতে পারে।


৩.ফ্যান্সি ড্রেস পার্টি

এ জাতীয় পার্টিতে বাচ্চারা পরে আসতে পারে তাদের প্রিয় কার্টু্ন,‌ সুপারহিরোগল্পের বইয়ের চরিত্রের আদলে পোশাক।আর পার্টিতে আসার জন্য এধরনের পোশাক প্রস্তুত করানোর কথা আপনার খুদে অতিথিদের অভিভাবকদের যথেষ্ট স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপারটা মনে রাখবেন।প্রতিটি অতিথির পরিচয় অনুমান করতে আপনি “ ১০ টি প্রশ্নের” একটি খেলা খেলতে পারেন।

৪.স্ট্যাচুনাচস্ট্যাচু

কোনও একটা মিউজিক বাজানো শুরু করে বাচ্চাদের তার সাথে নাচতে বলুন আর তাদের নির্দেশ দিন যে মিউজিকটি হঠাৎ বন্ধ করে দেওয়া মাত্র তাদের অনড় বা স্ট্যাচু হয়ে যেতে হবে।এছাড়াও আরেকটা যে মজাদার জিনিস আপনি করতে পারেন তা হল– আপনি বিভিন্ন গানের কতগুলি সিডি যোগাড় করুন আর প্রতিবার গান চেঞ্জ করার সাথে সাথে তাদের পায়ের তাল ও স্টাইল পরিবর্তন করতে বলুন।

৫.বেলুন ফাটানো

নানা ধরনের ছোট ছোট উপহার ও লজেন্স দ্বারা পূর্ণ করে আপনি কতগুলি বড় মাপের বেলুন ফোলান।এবার সেগুলিকে এমন উচ্চতায় টাঙিয়ে দিন যেখানে বাচ্চারা সহজেই হাত পেতে পারে।বাচ্চারা বেলুনগুলিকে ফাটিয়ে তার মধ্যের জিনিসগুলিকে সংগ্রহ করতে খুবই মজা পাবে।

সুতরাং ্উপরোক্ত আইডিয়াগুলো ৩ বছর বয়সী ছেলেমেয়েদের জন্মদিন পালনের জন্য খুবই মজাদার, আনন্দকর ও আকর্ষনীয় বলে আমার মনে হয়। এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ছোট্ট সোনামনির দ্বিতীয় জন্মদিন পালন করতে পারেন।