প্রতিটি বাবামায়ের কাছেই তাদের সন্তানের জন্মদিনটি হল একটি বিশেষ অনুষ্ঠান।তারা চান এমন এক আনন্দে ভরা উত্তেজনাপূর্ণময় বার্থডে পার্টির আয়োজন করতে যা সম্ভবত তাদের সন্তানের মুখে একটা বড় হাসি নিয়ে আসবে এবং তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখবে।

বাচ্চাদের বার্থডে পার্টির আইডিয়াগুলি

আপনার বাচ্চা অনেকদিন যাবৎ মনে রাখতে পারে এমন একটা বার্থডে পার্টি তার জন্য আয়োজন করার ক্ষেত্রে খুব বেশি ব্যায়বহুল বিকল্পগুলির খোঁজ আপনার করার দরকার নেই।বাড়িতেই উদ্‌যাপিত বাচ্চাদের খুব সাধারণ বার্থডে পার্টিগুলিও কিন্তু দারুণ আনন্দের এবং উত্তেজনাপূর্ণময় হয়ে উঠতে পারে।

২. দুই বছর বয়সীদের জন্য

২ বছর বয়সী শিশুদের জন্য টান টান করা উত্তেজনার কিছু পার্টি আইডিয়া নিচেরগুলি হতে পারেঃ

১.গ্লো ইন দ্য ডার্ক পার্টি

মৃদু সুরেলা সঙ্গীতের সাথে কিছু গ্লো স্টিক অথবা স্টিকার ও একটা স্ট্রোব লাইট ফিট করে আপনি আপনার বসার ঘরটিকে একটি আকর্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে পারেনযেখানে রাতে অন্ধকারের মধ্যে পার্টিতে সেগুলি জ্বলজ্বল করে উঠে এক মায়াবী পরিবেশ গড়ে তোলে।গ্লো ইন দ্য ডার্ক– রঙটি দিয়ে বাচ্চারা নিজেদের মুখে বা একে অপরের মুখে এঁকে দিয়ে পার্টিটিকে উপভোগ করতে পারে।আর তার সাথে আবার গ্লো ইন দ্য ডার্ক প্লে ডোগুলি এ ধরনের পার্টিতে কিন্তু একটা অসধারণ রিটার্ন গিফটও হয়ে উঠতে পারে।


২.মাড রান পার্টি

আপনার বাচ্চা এবং তার বন্ধুদের জন্য আপনি মাটিতে কিছু মজাদার খেলার আয়োজন করতে পারেন যেহেতু বেশিরভাগ বাচ্চারা মাটির উপরে খেলতে পছন্দ করে।একটা খোলা জায়গায়আপনি বেশ কয়েকটি প্রতিবন্ধকতা স্থাপন করতে পারেন এবং সেখানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করতে দেওয়ার সাথে কাদা মাটি মেখে এক অদ্ভূত আনন্দে মেতে উঠতে দিতে পারেন।


৩.
বাগস ক্রেজি পার্টি

এই বয়সের বাচ্চারা পোকামাকড়গুলির উপর ভীষণ মাত্রায় আকর্ষিত হয়।আপনি ডেকরেশন করার কাগজগুলিকে ডিম্বাকারে কেটে নিয়ে আপনার অভ্যাগত খুদেগুলির হাতে তুলে দিয়ে তাদের দিয়ে সেগুলিকে নানা রঙে রঞ্জিত করে আঠা দিয়ে কার্ডের ওপরে লাগাতে বলতে পারেন।তারপর তাদের বলুন সেগুলির উপরে কালার পেন দিয়ে মাথাশুড় এবং পা এঁকে দিয়ে একটা করে ছাড়পোকা তৈরী করে ফেলতে।একটা পার্টি অ্যাক্টিভিটি হিসেবে বাচ্চারা যে কি অপরিমেয় উৎসাহ ও আনন্দের সাথে আঠা দিয়ে পমপমের সাথে অথবা ক্র্যাফট স্টিকগুলির ওপর সেগুলির রঙিন কাট আউটগুলি আটকে নিজেরাই তাদের হাতের কাজটিকে দক্ষতার সাথে ফুটিয়ে তুলবে– তা আপনি দুচোখ ভরে উপভোগ করতে পারবেন।আর এ ব্যাপারে তারা আবার গুগলি চোখগুলিকেও তার মধ্যে লাগাতে চাইতে পারেতাই সেগুলিও প্রস্তুত রাখুন।


৪.রকঅ্যান্ডরোল মিউজিক্যাল পার্টি

আপনি পার্টির বিবরণ সহ কার্ডের কভারের ওপর আপনার বাচ্চার একটি সুন্দর রঙিন ছবি লাগিয়ে ঘরে আয়োজিত একটি পার্টির আমন্ত্রণ জানাতে পারেন।আর পুরো অনুষ্ঠানটিকে গড়ে তুলতে পারেন একটা সহজ পরিকাঠামোর দ্বারা যার মধ্যে অন্তর্ভূক্ত রাখতে পারেন কিছু সহজ সরল খেলা যেমন পাসিং দ্য পার্সেলমিউজিক্যাল স্ট্যাচুযেগুলি এখানে বাচ্চাদের মধ্যে বেশ মজাদার হয়ে উঠতে পারে।জন্মদিনের কেকটি অর্ডার করতে পারেন আপনার বাচ্চার প্রিয় মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের ডিজাইনে।এ ধরনের পার্টিতে বাচ্চাদের সাইজের খেলনা গিটার কিম্বা স্যাক্সোফোনের মতো কিছু খেলনা বাদ্যযন্ত্র খুব ভাল রিটার্ন গিফট হবে।


৫.নানা আকারের উপর ভিত্তি করে পার্টি

এই বয়সের বাচ্চারা বৃত্তের মতো সাধারণ আকারগুলিকে বুঝতে পারে।সুতরাং সার্কেল থিম যুক্ত একটি বার্থডে পার্টির মধ্যে থাকতে পারে পোলকা ডটসপ্রচুর বেলুনবাবেলসচিয়ারিস ইত্যাদি।যেখানে রঙিন প্লাস্টিকের বলে ভরা বাচ্চাদের একটা কিডি পুলের মধ্যে গিয়ে বাচ্চারা ঝপাং করে লাফ দিতে পারে অথবা বাবল র‍্যাপের সাথে তারা বেশ হৈচৈ ফেলে দিয়ে মজা করতে পারে।


সুতরাং ্উপরোক্ত আইডিয়াগুলো ২ বছর বয়সী ছেলেমেয়েদের জন্মদিন পালনের জন্য খুবই মজাদার, আনন্দকর ও আকর্ষনীয় বলে আমার মনে হয়। এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ছোট্ট সোনামনির দ্বিতীয় জন্মদিন পালন করতে পারেন।