প্রতিটি বাবামায়ের কাছেই তাদের সন্তানের জন্মদিনটি হল একটি বিশেষ অনুষ্ঠান।তারা চান এমন এক আনন্দে ভরা উত্তেজনাপূর্ণময় বার্থডে পার্টির আয়োজন করতে যা সম্ভবত তাদের সন্তানের মুখে একটা বড় হাসি নিয়ে আসবে এবং তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখবে।

বাচ্চাদের বার্থডে পার্টির আইডিয়াগুলি

আপনার বাচ্চা অনেকদিন যাবৎ মনে রাখতে পারে এমন একটা বার্থডে পার্টি তার জন্য আয়োজন করার ক্ষেত্রে খুব বেশি ব্যায়বহুল বিকল্পগুলির খোঁজ আপনার করার দরকার নেই।বাড়িতেই উদ্‌যাপিত বাচ্চাদের খুব সাধারণ বার্থডে পার্টিগুলিও কিন্তু দারুণ আনন্দের এবং উত্তেজনাপূর্ণময় হয়ে উঠতে পারে।

 চার বছর বয়সীদের জন্য

আপনার বছর চারেকের ছোট্টটির জন্য একটা জন্মদিন পার্টি আয়োজন করার সময় আপনি নিম্নলিখিত আইডিয়াগুলি ভাবতে পারেনঃ

১. অগোছালো বা লণ্ডভণ্ড পার্টি থিম

পার্টিতে অগোছালো বা লণ্ডভণ্ড করে ফেলার থিমটি বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একটা কাজ হয়ে ওঠে।আর এর জন্য আপনি নানা রঙের রিবনস্ট্রিংপ্লে ডোকাপকেক ডেকরেশনের সামগ্রীর মতো স্টেশনারি জিনিসগুলির আয়োজন করতে পারেন।বাচ্চারা সেগুলি নিয়ে সারা জায়গাটি নোংরা করার সাথে সাথে নিজেরা সৃজনশীল হয়ে ওঠার সুযোগ পায় ও তা উপভোগ করতে পারে।

২. গুপ্তধনের সন্ধান

গুপ্তধনের সন্ধানে বাচ্চারা সবসময় লাভই করে আর এটা তাদের কাছে খুবই পছন্দের একটা খেলা।এক্ষেত্রে তাদের বয়সউপযুক্ত সঙ্কেতগুলি রাখা এবং সেগুলি সন্ধান করার উপায়টি যাতে খুব বেশি কঠিন না হয় তা মনে রাখবেন।

৩.কারুশিল্প সমন্বিত পার্টি

এর জন্য আপনি বাচ্চাদের ছোট ছোট মাটির হাঁড়িপ্লাস্টিকের প্লেটটিশার্টব্যাগছবির ফ্রেমছাতা এবং পোস্টার রঙস্টিকারগ্লিটারআঠারঙ করার তুলির মতো সামগ্রীগুলি সরবরাহ করতে পারেন এবং সেগুলি দিয়ে তাদের রঙ করতে বলুন।

৪. পার্টিতে চকোলেট তৈরি

বেশিরভাগ বাচ্চারাই ট্রিটগুলি তৈরি করতে ভালবাসে।আপনি বাচ্চাদের বিভিন্ন ফ্লেভারের চকোলেট এবং নানা মজাধার ছাঁচগুলি এনে দিতে পারেন।মাইক্রোওয়েভে করে চকোলেট গলানো এবং ছাঁচের মধ্যে সগুলি ঢেলে তার আকার দেওয়ার কাজে আপনি তাদের উৎসাহিত ও সাহায্য করুন।আর লক্ষ্য করুন যে কেমন করে দক্ষ পারদর্শীর মতো তারা ছাঁচের বিভিন্ন আকারে চকোলেট ডেকরেট করে এবং সেগুলিকে রঙচঙে মোড়কের মধ্যে মোড়ার সময় তারা কতটা কীভাবে সৃজনশীল হয়ে ওঠে।

৫.সার্কাস পার্টি

সার্কাসের থিমে একটা বার্থডে পার্টি বাচ্চাদের কাছে খুবই মজাদার হয়ে ওঠে।এর জন্য আপনি যা যা করতে পারেন তা হল ঘরে তৈরি ডিজাইন করা এনট্রি টিকিটশরবতের কাউন্টারভিনটেজ পপকর্ন টিনকটন ক্যান্ডিপোলকা ডটের কাপপ্লেটগোঁফ লাগানো স্ট্রসার্কাসের আবহ গড়ে তোলার নানারূপ তীব্র শব্দের আয়োজন এবং সর্বপোরি শিশুদের বিনোদন দেওয়ার জন্য একজন জোকারকে ভাড়া করতে।


সুতরাং ্উপরোক্ত আইডিয়াগুলো 4 বছর বয়সী ছেলেমেয়েদের জন্মদিন পালনের জন্য খুবই মজাদার, আনন্দকর ও আকর্ষনীয় বলে আমার মনে হয়। এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ছোট্ট সোনামনির দ্বিতীয় জন্মদিন পালন করতে পারেন।









বছর বয়সীদের জন্মদিনের পার্টির জন্য নিম্নলিখিত আইডিয়াগুলি অন্তর্ভূক্ত করা যেতে পারেঃ