প্রতিটি বাবা–মায়ের কাছেই তাদের সন্তানের জন্মদিনটি হল একটি বিশেষ অনুষ্ঠান।তারা চান এমন এক আনন্দে ভরা উত্তেজনাপূর্ণময় বার্থডে পার্টির আয়োজন করতে যা সম্ভবত তাদের সন্তানের মুখে একটা বড় হাসি নিয়ে আসবে এবং তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখবে।
বাচ্চাদের বার্থডে পার্টির আইডিয়াগুলি
আপনার বাচ্চা অনেকদিন যাবৎ মনে রাখতে পারে এমন একটা বার্থডে পার্টি তার জন্য আয়োজন করার ক্ষেত্রে খুব বেশি ব্যায়বহুল বিকল্পগুলির খোঁজ আপনার করার দরকার নেই।বাড়িতেই উদ্যাপিত বাচ্চাদের খুব সাধারণ বার্থডে পার্টিগুলিও কিন্তু দারুণ আনন্দের এবং উত্তেজনাপূর্ণময় হয়ে উঠতে পারে।
১. এক বছর বয়সীদের জন্য
১ বছর বয়সীদের জন্য বার্থ ডে পার্টির কিছু আইডিয়া নিচে দেওয়া হলো-------
ক) বিশেষ পার্টি হ্যাট
স্বপছন্দের টুপি পরার উন্মাদনার সাথে আয়োজিত কোনও থিমে আপনি একটি বার্থডে পার্টির পরিকল্পনা করতে পারেন।যেখানে বাকি সমস্ত বাচ্চারা তাদের পছন্দের নানা ধরনের টুপি পরে আসতে পারে।
আপনি কয়েকটি জনপ্রিয় নার্সারি ছড়া বা গান বাজাতে পারেন আর সেগুলির সাথে তালে তালে বাচ্চাদের নাচতে বা গান করতে দিন।
কেক কাটার সময়টা হয়ে উঠতে পারে পার্টির সবচেয়ে বিশেষ মুহুর্ত।আর তার বিশেষত্বটিকে আরও প্রকট করে তুলতে আপনি আপনার বাচ্চার পছন্দের রঙে বা তার প্রিয় পশুর আদলে একটা কেক ডিজাইন করাতে পারেন।এর পাশাপাশি আপনি আবার একটা মিউজিক্যাল কেককেও বেছে নিতে পারেন।
পার্টিতে উপস্থিত বাচ্চাদের বাবলগুলিকে ফুঁ দেওয়ার জন্য আপনি তাদের সাহায্য করতে পারেন অথবা আপনি নিজেই তাতে ফুঁ দিয়ে উড়িয়ে অনুষ্ঠান মন্ডপটিকে বুদবুদে ভরিয়ে তুলতে পারেন।আর অফুরন্ত সময় ধরে বাচ্চারা সেই বুদবুদগুলিকে তাড়া করে ধরার চেষ্টায় মাতোয়ারা হয়ে উঠতে পারে।
শিশুদের প্রথম জন্মদিন পার্টির আইডিয়ার মধ্যে সকল অতিথি শিশুদের সাথে করে তাদের সবচেয়ে প্রিয় টেডি অথবা লোমশ পুতুলগুলি নিয়ে আসতে বলার ব্যাপারটি অন্তর্ভূক্ত করা যেতে পারে।তারপরে প্রতিটি শিশু তাদের খেলনাটির জন্য রিটার্ন উপহার হিসাবে একটি করে নতুন স্টাফ করা বা লোমশ খেলনা প্রাণী বন্ধু পাবে।এছাড়াও পার্টির ক্রিয়াকলাপগুলিতে অন্তর্ভূক্ত থাকতে পারে “খেলনা পশুটির লেজের উপর পিন আটকানো“, বিভিন্ন জন্তুজানোয়ারের ছবি রঙ করা অথবা তাদের সাথে করে নিয়ে আসা স্টাফ করা খেলনা পশুগুলির সাথে শুধুই খেলা করে সময় কাটানো।
সুতরাং ্উপরোক্ত আইডিয়াগুলো ১ বছর বয়সী ছেলেমেয়েদের জন্মদিন পালনের জন্য খুবই মজাদার, আনন্দকর ও আকর্ষনীয় বলে আমার মনে হয়। এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ছোট্ট সোনামনির প্রথম জন্মদিন পালন করতে পারেন।







0 Comments