
প্রতিটি বাবা–মায়ের কাছেই তাদের সন্তানের জন্মদিনটি হল একটি বিশেষ অনুষ্ঠান।তারা চান এমন এক আনন্দে ভরা উত্তেজনাপূর্ণময় বার্থডে পার্টির আয়োজন করতে যা সম্ভবত তাদের সন্তানের মুখে একটা বড় হাসি নিয়ে আসবে এবং তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখবে।
বাচ্চাদের বার্থডে পার্টির আইডিয়াগুলি
আপনার বাচ্চা অনেকদিন যাবৎ মনে রাখতে পারে এমন একটা বার্থডে পার্টি তার জন্য আয়োজন করার ক্ষেত্রে খুব বেশি ব্যায়বহুল বিকল্পগুলির খোঁজ আপনার করার দরকার নেই।বাড়িতেই উদ্যাপিত বাচ্চাদের খুব সাধারণ বার্থডে পার্টিগুলিও কিন্তু দারুণ আনন্দের এবং উত্তেজনাপূর্ণময় হয়ে উঠতে পারে।
পাঁচ বছর বয়সীদের জন্য
আপনার ৫ বছর বয়সী সন্তানের জন্য একটা জন্মদিন পার্টি আয়োজন করার সময় আপনি নিম্নলিখিত আইডিয়াগুলি ভাবতে পারেনঃ
১. উঠোন কার্নিভাল
ট্যাটু স্টেশন, পপকর্ন এবং কটন ক্যান্ডি পার্লার, ফেস পেইন্টিং, হটডগ / বার্গার স্ট্যান্ডের মতো বিভিন্ন স্টেশন স্থাপন করে আপনি আপনার বাড়ির উঠোনে একটি উৎসব মুখোর কার্নিভালের আমেজ তৈরি করতে পারেন।এছাড়াও তার সাথে রাখতে পারেন নানা ধরনের গেমের স্টল যেমন বোতলে টস করা,একটি ছোট–গল্ফ কোর্স, জাম্পিং জ্যাক, স্ট্যাক ও স্টাম্বেল গেম ইত্যাদি।

২.ক্যাম্পিং
৫ বছর বয়সী ছেলেদের জন্মদিন পার্টির আইডিয়ার মধ্যে ক্যাম্পিং অন্তর্ভূক্ত করা যেতে পারে।আপনি একটা খোলা জায়গায় তাঁবু খাটাতে পারেন এবং এধরনের একটা উত্তেজনাপূর্ণময় আউটডোর অ্যাক্টিভিটিতে অংশগ্রণ করার জন্য আপনার খুদে ক্যাম্পারদের আমন্ত্রণ জানাতে পারেন।আপনি বাচ্চাদেরকে একটি অ্যাডভেঞ্চারে হাঁটার জন্য নিয়ে যেতে পারেন আর সেই সময় তারা নানা ধরনের আকর্ষণীয় নুড়ি–শিলা, পাতা সংগ্রহ করতে পারে এবং প্রকৃতিকে খুব কাছ থেকে অন্বেষণ করতে পারে।আর সবশেষে, পুরো ব্যাপারটি আরও অতিরিক্ত মজাদার করে তুলতে বাচ্চাদের এস‘মোরস সরবরাহ করতে যেন ভুলবেন না।

৩. রেইনবো পার্টি
আপনি আপনার বাচ্চার জন্য একটা রঙিন রেইনবো পার্টির আয়োজন করতে পারেন।নানা ধরনের আলোরশ্মির ছটা, বিভিন্ন রঙের বেলুন, রেইনবো কেক, রেইনবো পেইন্ট স্টেশন, রেইনবো ললিপপ সহ আপনি তাতে একাধিক রঙের সমাহার নিয়ে আসতে পারেন।পার্টির মধ্যে বাচ্চারা আবার নানা রঙের পুঁতি দিয়ে ফ্রেন্ডশিপ ব্যান্ড বা হেয়ারব্যান্ডও তৈরি করতে পারে।

৪.লেগো বার্থডে পার্টি
লেগো বর্তমানে বাচ্চাদের কাছে খুব জনপ্রিয়।আপনি লেগো ব্রিকগুলি ব্যবহার করে কয়েকটি টাওয়ার তৈরি করতে পারেন আর খেলনা গাড়ি বা একটি বল টিপ করে ছুঁড়ে বাচ্চাদের সেগুলি ফেলে দিতে বলুন। এছাড়াও আবার আপনি লেগো ব্রিকগুলিকে একটি পাত্রে রেখে বাচ্চাদের সেগুলির সঠিক সংখ্যাটি অনুমান করতে বলতে পারেন। কাপকেক স্ট্যান্ড কিম্বা ন্যাপকিন হোল্ডার তৈরির মতো ডেকরেশনের কাজে লেগো ব্রিকগুলি ব্যবহার করা যেতে পারে।

৫. ফায়ারফাইটিং–র পার্টি
কার্ডবোর্ডের বাক্স দিয়ে ফায়ারম্যান ট্রাক তৈরি, অগ্নি নির্বাপক জলবাহী রিং টস, জলকেলি বা ওয়াটার প্লে গেমগুলির মত মজাদার ক্রিয়াকলাপগুলির মধ্যে ব্যস্ত রেখে পার্টির মধ্যে আপনি বাচ্চাদের এন্টারটেইন করতে পারেন।ফায়ারফাইটারদের টুপি কীভাবে তৈরি করতে হয় তা শেখানোর জন্য আপনি একটি টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করতে পারেন।

সুতরাং ্উপরোক্ত আইডিয়াগুলো ৫ বছর বয়সী ছেলেমেয়েদের জন্মদিন পালনের জন্য খুবই মজাদার, আনন্দকর ও আকর্ষনীয় বলে আমার মনে হয়। এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ছোট্ট সোনামনির জন্মদিন পালন করতে পারেন।
কীভাবে তৈরি করতে হয় তা শেখানোর জন্য আপনি একটি টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করতে পারেন।

0 Comments